চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে ৫ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৯:৩০ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
কুড়িগ্রাম, জনপদ, রাজনীতি
A A

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা ছিল।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। আবার তারা সংগঠিত হয়ে তৎপরতা শুরু করার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার জামায়াতের সাধারণ সম্পাদক ও রসুলপুর গ্রামের আব্দুল বাতেন (৪৮) ও একই ইউনিয়নের মরাটারী গ্রামের রাজারহাট দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক জাহেদুল ইসলাম (৪০), সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ী গ্রামের আবুল হোসেন (৪৮), একই ইউনিয়নের বাণির খামার (পরমালী) গ্রামের আশরাফুল আলম ওরফে বদিউজ্জামান এবং চর বড়াইবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান। নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অপরাধে কুড়িগ্রাম সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-৩৬(১২)২২।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নাশকতার অপরাধে ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আটককুড়িগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকালে কমে সন্ধ্যায় আবার বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT