জনপদ

জামালপুরে সার না পেয়ে সড়ক অবরোধ

জনতা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করছে, জামালপুরে সার না পেয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে সার না পেয়ে জনতা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করছে, ব্যাপক যানজট সৃষ্টি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ কৃষকরা। সকালে জামালপুর সদরের শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ইউরিয়া সার বিক্রির মাইকিং শুনে সকালে সার কিনতে শরিফপুর বাজারের ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক। উপস্থিত ২০/২৫ জন কৃষকের মাঝে প্রতিবস্তা সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেয় ডিলার। এরপর বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় অবরোধ করে। কয়েকজন কৃষক সড়কের মাঝপথে শুয়ে পড়ে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কৃষকদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখে।

জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন সাংবাদিকদের জানান, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোন সংকট নাই, অতিরিক্ত মানুষের ভিড়ে সামান্য বিচ্ছৃঙ্খলা হলেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়:ইউরিয়া সারসড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…