আদালত

নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির আবেদন জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন, ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের প্রতীক. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিল শুনানি দ্রুত করতে আবেদন করা হয়েছে।

রোববার (৪ মে) সকালে আপিল বিভাগে এ আবেদন করেন জামায়াতের আইনজীবী। আগামী মঙ্গলবার বা বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।

গত ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ।

এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১লা অগাস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

বিষয়:আবেদন জামায়াতে ইসলামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…