মুক্তি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দিয়ে মুক্তির জন্য ৩৬ জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আজ (২৮ মে) বুধবার সকালে দাপ্তরিক প্রক্রিয়া শেষে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ কর্তৃক খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।







