চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সঙ্গে নেই জামায়াত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নতুন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের সম্পকের্র দূরত্ব ক্রমেই বাড়ছে। দুই দল থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে তারা এখন আর একই জোটে নেই। তাহলে জামায়াত কী চাইছে? আর বিএনপিই বা কী করবে?

বিশ্লেষকেরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের পতনের কারণে এখন আওয়ামী লীগ মাঠে নাই। নেতা-কর্মীরা হয় পালিয়েছেন, নয় আত্মগোপনে আছেন। আবার কেউ কেউ আটক হয়েছেন। তাই রাজনীতির মাঠে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেটাকে মাথায় রেখে একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামায়াত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ২৯ আগস্ট এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, জামায়াতের সঙ্গে এই মুহূর্তে আমরা আর জোটবদ্ধ নাই। আমাদের যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। এটা এখন কোনো কাজ করে না।

এর একদিন পর শুক্রবার ৩০ আগস্ট নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর বাস্তবে কোনো দলীয় জোট নেই।

তিনি আরও বলেন, গত আন্দোলনে বিএনপির সঙ্গে জোট না থাকার ঘোষণা দিয়েছেন তাদের দলীয় নেতারা। তাই তাদের সঙ্গে এখন আমাদের কোনো দলীয় জোট নেই। তবে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত আছে।

বিভিন্ন পর্যায়ে কথা বলে এটা এখন স্পষ্ট যে তিক্ততার কারণ মোটা দাগে দুইটি।

Reneta

১. বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াতের অবস্থান ভিন্ন। জামায়াত দ্রুত নির্বাচনের জন্য তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়।

২. জামায়াত আগামী নির্বাচনে বিএনপির বিপরীতে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে এনে শক্তি দেখাতে চায়।

আর জামায়াতের এই অবস্থানের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে আরও চাপের মুখে পড়বে বিএনপি। নির্বাচন যত দেরিতে হবে বিএনপি তত চাপে পড়বে। আর জামায়াত তত সুবিধাজনক অবস্থানে যাবে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল সংগঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন , আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।

জামায়াতের আমীর ড. শফিকুর রহমান কয়েকদিন আগে বলেছেন, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে। আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করেন তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।

জামায়াতের আমীরের এই কথার জবাবও দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৮ আগস্ট জামায়াতকে লক্ষ্য করে বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা-ভাবনা করে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন।

এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি, সংগ্রাম করে এসেছি।’ জামায়াতের বেশি মিডিয়া কাভারেজেরও সমালোচনা করেন তিনি। আশঙ্কা প্রকাশ করেন এক এগারোর মতো বিরাজনীতিকরণ প্রক্রিয়া নিয়ে।

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ ডয়চে ভেলেকে বলেন, মাঠে অনেক রাজনৈতিক কথা হয় তাতে বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করিনা। আমাদের পারস্পরিক সব দলই সংস্কার চায়। আর আমরা সংস্কারের জন্য কোনো সময় বেঁধে দিতে চাইনা। আমাদের পাস্পরিক সম্পর্কে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করিনা। তবে এখন আমরা আর বিএনপির সঙ্গে জোটভুক্ত নাই।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ইসলামী দল ও সংগঠনের সঙ্গে এখন আলাপ আলোচনা করছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য। কারণ বিগত ১৫ বছর আমরা অনেক নির্যাতন দমনের শিকার হয়েছি। নির্বাচন নিয়ে কোনো জোট করার জন্য এটা আমরা করছি না।

তার কথায়, নির্বাচনের তারিখ ঘোষণার পর আমরা ইসলামী দলগুলোর সাথে কোনো জোট করব কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। আর বিএনপির ব্যাপারেও আমাদের একই অবস্থান। এখন কিছু বলা যাচ্ছে না। দেশে নতুন কোনো রাজনৈতিক দল হলে আমরা স্বাগত জানাই। কারণ গণতন্ত্রে রাজনীতি করার অধিকার সবার আছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জামায়াত নেতারা অতি আবেগে অনেক কথা বলে ফেলছেন। তারা মনে করছেন নির্বাচন দেরি হলে হয়তো তাদের লাভ হবে। আমরা তো প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই। বিএনপি জনপ্রিয় দল বলেই তো নির্বাচন চায়। যাদের জনপ্রিয়তা নাই তারাই নির্বাচন চায়না।

তার কথায়, জামায়াতের সঙ্গে আমাদের জোট ছিল স্বৈরাচারকে হটানোর জন্য। সেটা তো হয়েছে। এখন আর জামায়াতের সঙ্গে জোটের দরকার নেই। তাদের সঙ্গে আমাদের তো কোনো আদর্শিক জোট ছিল না। বিএনপি নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে ভীত নয়। সবার রাজনীতি করার অধিকার আছে। এবি পার্টিও তো নিবন্ধন পেয়েছে। আরো অনেক দল পেতে পারে।

আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে না থাকায় জামায়াত সেই ফাঁকা জায়গায় একটি শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করতে চাইছে। এই কারণেই তারা এখন বিএনপির বাইরে গিয়ে অবস্থান নিয়েছে। নির্বাচন দেরিতে হলে তাদের শক্তি আরও সংহত হতে পারে।

তিনি বলেন, এতে ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করিনা। কারণ তাদের যে ভোট ব্যাংক তা খুব বেশি বাড়বেনা। কারণ বাংলাদেশের ভোট মূলত বিএনপি ও আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। নির্বাচন দেরিতে হলেও আওয়ামী লীগ অল্প কিছু আসন পেতে পারে। কিন্তু তারা অনেক ভোট পাবে বলে আমি মনে করি। আর জামায়াত যদি ইসলামী দলগুলোর সঙ্গে জোট বেধে নির্বাচন করে তাহলে তাদের আসন কিছু বাড়বে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল গঠন করলে তার প্রভাব ভোটের রাজনীতিতে পড়বে না। কারণ বাংলাদেশে ভোটের রাজনীতি আলাদা। তবে তাদের মানুষ স্বাগত জানাবে।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক দীর্ঘ সময়ের। এক সঙ্গে জোট বেধে আন্দোলন ও নির্বাচন সবই তারা করেছে। বিএনপি ও জামায়াত জোট একবার সরকারও গঠন করেছে। সেই সরকারে জামায়াতের নেতারা মন্ত্রীও হয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় তারা এখন দুই ভুবনের বাসিন্দা হতে চলছে।

সোর্স:  ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতডয়চে ভেলেবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ বছর পর বিশ্বকাপে আসা তুরস্ককে হারিয়ে যাত্রা অস্ট্রেলিয়ার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT