রাজনীতি

নির্বাচনী রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিমূলক: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, নির্বাচনী রোডম্যাপের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের উপর হামলায় জামায়াতে ইসলামীর নিন্দা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনী রোডম্যাপে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক বলে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম পরওয়ার বলেন, ‘জাতির প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কিন্তু এখনও নির্বাচন কী পদ্ধতিতে হবে, তা নির্ধারিত হয়নি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং তার বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত নয়। এই পরিপ্রেক্ষিতে রোডম্যাপটি অপরিপক্ব ও খণ্ডিত। এতে জনগণের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রথমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত এবং বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করা জরুরি ছিল। এরপরই রোডম্যাপ ঘোষণা দেওয়া উপযুক্ত হতো।’

বিষয়:ইসি গোলাম পরওয়ার নির্বাচন কমিশন রোডম্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…