বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা ও হত্যার চালানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া নিয়ে ভিন্ন মত আইনজীবীদের। আইন সংশোধন করে বিচারের কথা বললেও আবার কেউ বলছেন, সংশোধন ছাড়াই বিচার সম্ভব। এদিকে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলাম যে আবেদন করেছে তার শুনানি হবে ২১ শে অক্টোবর আপিল বিভাগে।






