চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসনাতের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ন ০৫, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

সোমবার ৫ মে এক বিবৃতিতে তিনি নিন্দা প্রকাশ করেন।

বলেন, গত ৪ মে সন্ধ্যায় গাজীপুরে সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন। আমি এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, তার ওপর হামলাকারীরা গণতন্ত্রের শত্রু। দেশ যখন একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে সে মুহূর্তে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পরাজিত শক্তির দোসরদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

বিবৃতিতে এ হামলার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের কাছে জোর দাবি জানান হামিদুর রহমান আযাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াতহাসনাত আব্দুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT