নাটোর

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত ও এনসিপি: রুহুল কুদ্দুস দুলু

রুহুল কুদ্দুস দুলু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধন করে তিনি একথা বলেন।

দুলু বলেন, তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।

সেসসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও অন্যরা।

বিষয়:অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী নাটোর বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…