চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের আমিরকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে সোমবার গভীর রাতে উত্তরার একটি বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সোমবার রাত দেড়টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমরা পাইনি। তাকে কোথায় নেওয়া হয়েছে, তিনি কেমন আছেন কিছুই জানতে পারছি না।’

জামায়াত আমিরের সম্পর্কে জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। এ ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।

Reneta

তিনি আরো বলেন,অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেফতার অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াত আমিরের আটকের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।

এদিকে, শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে বছর তিনেক আগে শপথ নেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন শফিকুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আটকজামায়াত আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা হওয়ায় ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে মিনাবে শিশুহত্যার কথা স্মরণ করাল ইরান

মে ১০, ২০২৬

দ্রুততম সেঞ্চুরির পর যা বললেন মেসি

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT