রাজনীতি

বিশ্ববাসীকে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

জামায়াত আমিরের ছবি, মুসলিম ধর্মীয় পোশাক পরিহিত, শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমিরের ছবি, তিনি মুসলিম ধর্মীয় পোশাক পরিহিত, শুভেচ্ছা ও ঈদ মোবারক বার্তা প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ ৬ জুন শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মানবতার কল্যাণে আমাদের সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার তাওফিক আল্লাহ তাআলা দান করুন।

শফিকুর রহমান বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের চর্চা। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও প্রার্থনা করেন, বিশ্বের সব নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শক্তিও আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।

বিষয়:ঈদ শুভেচ্ছা জামায়াত আমির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…