চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবস উদযাপনে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর প্রস্তুতি সভা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৩৪ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
জালালাবাদ এসোসিয়েশনের সদস্যরা বিজয় দিবসের প্রস্তুতি সভায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মহান ৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো’ ২০২৫ সালের বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে।

বিজয় উৎসব ২০২৫–এ মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও কানাডার শিল্পীদের পরিবেশনা থাকবে, যার মধ্যে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব এবং সামিনা চৌধুরী।

বিজয় উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গত ৩০ নভেম্বর টরোন্টোর স্পাইসি গ্রিল রেস্টুরেন্ট–২–এ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহেদি শরীফ মারুফ।

বিজয় উৎসবের কনভেনর এজাজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি রিফাত নূয়েরিন উপস্থিত সবার সামনে অনুষ্ঠান পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন ইভেন্টের টাইটেল স্পনসর মুর্শেদ নিজাম সিপিএ, স্পনসর সরোয়ার আহমেদ ও এবাদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরী, মিজান চৌধুরী, উপদেষ্টা লায়েক চৌধুরী, আসাদ আহাদ নিশু, জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সহ-সভাপতি মাকবুল হোসেন মনজু, সহ-সভাপতি হোসেন আহমেদ লনি ও আশজাদ বখত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহির শাকিব, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান তারেক ইমাম, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-ধর্ম সম্পাদক আলি হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জীব রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাঈম চৌধুরী, এবং গণমাধ্যম ব্যক্তিত্ব দিন ইসলাম, আরিফ আহমেদ, ফয়সাল আহমেদ, আবু বক্কর, মুনিরা সুলতানা মিলি, তাসনিম রহমান চৌধুরী, আল আমিন ও শিপন।

Reneta

সভায় উপস্থিত সবাই বিজয় উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং অনুষ্ঠানকে আরও সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষ্যে গঠনমূলক মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মুর্শেদ নিজাম সিপিএ এবং স্পন্সর সারওয়ার আহমেদ ও এবাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজয় উৎসব-২০২৫ এর টিকেট উন্মোচন করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

প্রসঙ্গত; বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে একটি ঐতিহাসিক গণসংগ্রামের চূড়ান্ত বিজয়। বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির গৌরব, মর্যাদা এবং অস্তিত্বের প্রতীক। বিজয় দিবস আমাদের সেই গৌরবময় ইতিহাস, স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেমকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪তম বিজয় দিবসজালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোপ্রস্তুতি সভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT