চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের জনবহুল শহরের শীর্ষে জাকার্তা, দ্বিতীয় অবস্থানে ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ হয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের সর্বাধিক জনবহুল শহর।বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

আজ ২৬ নভেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, জাকার্তা শহরে বসবাস করছে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত এই নিম্ন-উপকূলীয় শহর পূর্বে দ্বিতীয় অবস্থানে ছিল, তবে সাম্প্রতিক জনসংখ্যা মূল্যায়নের ফলে এটি শীর্ষে উঠে এসেছে।

বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে দ্বিতীয় স্থানে, যেখানে বসবাস করছে ৩ কোটি ৬৬ লাখ মানুষ। দ্রুত জনবৃদ্ধি এবং নগরায়ন বৃদ্ধির ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মেগাসিটির মধ্যে অন্যতম। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় জনবহুল শহরে পরিণত হবে।

জাপানের রাজধানী টোকিও বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। শহরের মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ, যা আগে নবম স্থানে ছিল। জনসংখ্যার স্থিতিশীলতার কারণে টোকিও শীর্ষ স্থান হারিয়েছে। জাকার্তা, ঢাকা ও টোকিওর পর বিশ্বের শীর্ষ দশজনবহুল শহরের মধ্যে অন্যান্য এশীয় শহরগুলো হলো:

  • নয়াদিল্লি, ভারত– ৩ কোটি ২ লাখ
  • শাংহাই, চীন– ২ কোটি ৯৬ লাখ
  • গুয়াংঝু, চীন– ২ কোটি ৭৬ লাখ
  • ম্যানিলা, ফিলিপাইন– ২ কোটি ৪৭ লাখ
  • কলকাতা, ভারত– ২ কোটি ২৫ লাখ
  • সিউল, দক্ষিণ কোরিয়া– ২ কোটি ২৫ লাখ

জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত, এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ার শহর। এশিয়ার বাইরে শীর্ষ দশে একমাত্র শহর হলো মিশরের কায়রো, যার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনবহুল শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT