বিনোদন

শাহরুখের ইচ্ছায় ‘কিং’-এ ‘পাতাললোক’ অভিনেতা!

শাহরুখ খান ও ‘পাতাললোক’ অভিনেতা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও ‘পাতাললোক’ অভিনেতার ছবি, যেখানে তারা আলাদা আলাদা পোজে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগেই জানা গিয়েছিল শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ এর অংশ হতে যাচ্ছেন সৌরভ শুক্লা। এবার ‘পাতাললোক’ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত নিজেই জানালেন, তিনিও রয়েছেন ‘কিং খান’-এর এই অ্যাকশন ড্রামায়।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জয়দীপ বলেন,“শাহরুখ স্যার অনেকদিন ধরেই আমাকে এই চরিত্রে নিবেন ভাবছিলেন। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ হয়তো একটু দ্বিধায় ছিলেন, ‘জুয়েল থিফ’ এর পরে আমাকে এত ছোট একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়াটা ঠিক হবে কি না। কিন্তু শাহরুখ খান স্যার নিজেই বললেন, ‘আমি নিজে কথা বলব ওর সঙ্গে।’ আর শাহরুখ খানের কথা কে-ই বা ফেরায়!”

জয়দীপ আরও বলেন, “আমি শাহরুখ খানকে খুব পছন্দ করি। ‘রইস’-এর সময় চার-পাঁচ দিন ওনার সঙ্গে শুট করেছি। তারপর যতবার দেখা হয়েছে, ওনার ব্যবহার এমনই যে মনে হয় আমি ওনার খুব কাছের কেউ। এমন আন্তরিক, এত বড় মাপের মানুষ, কিন্তু একটুও অহংকার নেই! প্রত্যেকবার দেখা হলে উনি আমাকে স্পেশাল ফিল করিয়েছেন।”

জয়দীপ আহলাওয়াত সম্প্রতি সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ‘জুয়েল থিফ’ ছবিতে মুখ্য খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন। সেই ছবিতে তার অ্যাকশন এবং নাচ দুই’ই প্রশংসিত হয়েছে। ছবিটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

বিষয়:কিং জয়দীপ আহলাওয়াত শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…