চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল ঘোষণার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৪:৪১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে অবৈধ আখ্যা দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল আশুলিয়া থানা পুলিশের বাধার মুখে পড়েছে। তবে বাধা দেয়ার কথা অস্বীকার করেছেন আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। পুলিশের সাথে কিছুক্ষণ বাকবিতন্ডা শেষে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেন তারা। এসময়, সেখানে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সমর্থনে মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে আমরা অবস্থান ও মানববন্ধন করি।

মানববন্ধনে শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়ার সাধারণ সম্পাদক আহমেদ জীবন বলেন, ‘আমরা গতকাল দেখলাম একটি অগণতান্ত্রিক সরকারের নির্বাচন কমিশনার কিভাবে অবৈধভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই তফসিল সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। গত ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের মতো আবারো একটা প্রহসনের নির্বাচন করাই এই তফসিলের উদ্দেশ্য। আমরা এই নির্বাচন চাই না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের আধীনে কখনোই নির্বাচন সুষ্ঠ হয়নি এবং হবেও না। আমরা চাই মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য মানুষের নাগালে থাকুক।’

বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘গতকাল নির্বাচন কমিশন অবৈধ একতরফা তফসিল ঘোষণা করেছে যা এদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। সরকার গায়ের জোরে নির্বাচন করতে চাইছে। দেশে গনতান্ত্রিক মূল্যবোধ উঠিয়ে স্বৈরাতন্ত্র কায়েম করেছে এ সরকার। আজ আমাদের মিছিলের বাধা দেওয়াই প্রমাণ করে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেদিন বেশি দূরে নয় এদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত বাড়ি ফিরবে না।’

জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘ঐতিহাসিকভাবে এই দেশে কখনোই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০১৪ কিংবা ২০১৮ সালের নির্বাচন কোনোটাই সুষ্ঠু হয়নি। এই ফ্যাসিস্ট সরকারের অধীনে এবারও নির্বাচন সুষ্ঠু হবে না। এই দেশে কখনোই স্বৈরাচার শাসক টিকতে পারেনি। স্বৈরাচার আইয়ুব খান কিংবা এরশাদ কেউ টিকতে পারেনি। এই স্বৈরাচার সরকারও টিকতে পারবে না।’

Reneta

৪৩ সেকেন্ডে ৫৭টি ভোট দেওয়ার ভাইরাল হওয়া ভিডিওর কথা উল্লেখ করে আলিফ মাহমুদ আরও বলেন, যে সরকারের আমলে সামান্য স্থানীয় পর্যায়ের একটা নির্বাচন’ই সুষ্ঠ হয় না। সেখানে জাতীয় নির্বাচন কখনই গণতান্ত্রিক উপায়ে সম্ভব না। তাই এই প্রহসনের তফসিল বাতিল করে তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক।

এদিকে মিছিল বাধা দেওয়ার কথা অস্বীকার করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেইনি। পরে তারা সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তফসিল ঘোষণাপুলিশের বাঁধাশিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT