চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
জাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রদের প্রতিবাদ ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল হোসাইন, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত এবং মোটরসাইকেল ও অটোরিক্সার গতি নিয়ন্ত্রণ করাসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

Banglabid

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো আহত শিক্ষার্থীর উন্নতর চিকিৎসা ও শিক্ষার ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে, আহত শিক্ষার্থী স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তার সমস্ত ব্যয়ভার বহন করা, মোটরসাইকেল চালকের শাস্তি নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সামনে গতি রোধক নির্মাণ করতে হবে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল সংলগ্ন সড়কে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার প্রেক্ষিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ওই বিভাগের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন।

Reneta

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালের গিয়েছিলাম। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। আহত শিক্ষার্থীর চিকিৎসার দায়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। শিক্ষার্থীদের দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত পোষণ করছি। আশা করছি সবাই মিলে একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে পারবো।’

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে উপাচার্য নুরূল আলম বলেন, ‘আহত শিক্ষার্থীর সকল চিকিৎসার দায়ভার বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনে সাত কর্মদিবসের মধ্যে আমরা ঘাতক চালকের বিচার নিশ্চিত করবো। বাইক, অটোরিকশার গতি নিয়ন্ত্রণে আমি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিচ্ছি এবং ঝুকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রাস্তায় স্পিড ব্রেকার নির্মাণ করা হবে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলের সহযোগিতা কাম্য করছি ।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা 

পরবর্তী

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন এমবাপে

পরবর্তী
ফুটবল খেলোয়াড় এমবাপে আহত, মাঠে চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন এমবাপে

পুতিনের স্মরণে রাশিয়ান কর্মকর্তা ও সেনারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ বছর পর আমরা আবার জার্মান ট্যাঙ্কের মুখোমুখি: পুতিন

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT