চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে: গভর্নর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ২৭, মে ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, অর্থপাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে অতীতে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা ছিল না। তবে এখন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধনের কাজ চলমান এবং টাস্কফোর্সের ক্ষমতা আরও বাড়ানো হবে।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন: বিদেশীদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। যদি আমরা নিজেদের দিক থেকে আরও কার্যকর ভূমিকা রাখতে পারতাম, তাহলে ফল আরও ভালো হতে পারত। আমরা যে কোনো ফল পাচ্ছি না, তা নয়। তবে টাকা ফেরত পেতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে- এটা স্পষ্ট। এটা নিয়ে কোন ইফ এন্ড বাট থাকার কথা নয়।

তিনি আরও জানান: এখন পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাব (বিজনেস অ্যাকাউন্ট) জব্দ করা হয়নি, শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ হয়েছে। ব্যবসা-বাণিজ্যে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ব্যাংক খাত প্রসঙ্গে গভর্নর বলেন: কিছু ব্যাংক মার্জারের আওতায় আসতে পারে, এমনকি অবসায়নেরও প্রয়োজন হতে পারে। তবে এটি সহজ নয়, এর জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। প্রথম ধাপে ইসলামী ব্যাংকগুলো মার্জারের মাধ্যমে সরকারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এতে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Reneta

সংবাদ সম্মেলনে জানানো হয়: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মতে ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে। যা আগের বছরে হয়েছিল ১৪ হাজার ১০৬টি।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থ পাচারগভর্নর ড. আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT