বাংলাদেশ

সামান্য আর্থিক সাহায্যে দেশের দারিদ্রতা ঘোচানো সম্ভব না: সমাজকল্যাণ উপদেষ্টা

জনপ্রিয় নারী সমাজকর্মী বক্তব্য দিচ্ছেন জনসম্মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সমাজকর্মী দারিদ্র্য মোকাবিলার জন্য আলোচনা করছেন, আশেপাশে অন্যরা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, সামাজিক সুরক্ষার নামে সামান্য আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্রতা ঘোচানো সম্ভব না। এজন্য নগদ সহায়তা নির্ভর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে কর্মমুখী সহযোগিতায় রুপান্তর করার তাগিদ তার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

উপদেষ্টা বলেন, দারিদ্র্য ঘুচাতে সবার আগে একটি নির্ভুল তথ্য ভান্ডার প্রয়োজন। তথ্য উপাত্তের ঘাটতির কারণে অতীতে সামাজিক সুরক্ষার বরাদ্দ স্বচ্ছতা বজায় রাখা যায়নি।

তিনি বলেন, দেশ থেকে দারিদ্র্য ঘুচাতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলে হবে না। বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে আর্থিক সহায়তা নিশ্চিতের তাগিদ দেন তিনি। সমাজের পিছিয়ে পড়া নারী শিশুদের প্রকৃত ভাগ্য উন্নয়নে তাদের স্বনির্ভর করে এমন প্রকল্প নেয়ার তাগিদ দেন উপদেষ্টা।

এসময় দুর্নীতি অনিয়ম বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য একটি ডিজিটাল ড্যাসবোর্ড তৈরি করে দিতে বিশ্বব্যাংকের কাছে অনুরোধ করেন উপদেষ্টা।

তিনি দাবি করেন, এতে করে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে ক্যাশ প্ল্যাস সার্ভিস প্রকল্প উদ্বোধন করা হয়। এসময় বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর বলেন, ক্যাশপ্লাসের মাধ্যমে দরিদ্র জনগণের জীবনমান উন্নয়ন সহজ হবে।

বিষয়:দেশের দারিদ্রতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…