চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি গতকাল ঢাকায় এসেছিলেন। ভারত সরকারের পক্ষে শোক জানাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রীও সংক্ষিপ্ত সফরে এসেছিলেন।

সেই সফরের ব্যাপারে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তি আছে। তিনি (খালেদা জিয়া) যে নিজেকে একটা অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন, এটা সবাই জানে। দেশে দলমত নির্বিশেষে তার এক ধরনের গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা, সম্মান আছে। এটাই সবাই রিকগনাইজ করে।

তাই, খালেদা জিয়ার বিদায়ে সবার অংশগ্রহণকে স্বাভাবিক বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সবাই এসেছেন। এটা একটি ইতিবাচক বিষয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছেন। তারপর ফেরত চলে গেছেন। এটা একটা ভালো জেশ্চার। এ পর্যন্তই।

Reneta

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। (তার সাথে) ওরকমভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। পাকিস্তানের স্পিকার ছিলেন। পাকিস্তানের স্পিকারের সাথেও উনি (এস জয়শঙ্কর) হাত মিলিয়েছেন। এটা সৌজন্যবোধ, যা সবাই মেনে চলে।

তিনি আরও বলেন, এস জয়শঙ্করের সাথে তার যেসব কথাবার্তা হয়েছে, সেখানে কোনো রাজনীতি ছিল না। যা কথাবার্তা হয়েছে, তা নিতান্তই অকেশন উপলক্ষে। অন্য সবার সামনেই। দ্বিপাক্ষিক বিষয়ে কোনও কথাবার্তা বলিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস জয়শঙ্করবিএনপিবেগম খালেদা জিয়াভারতের পররাষ্ট্রমন্ত্রীরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT