চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এখনও জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস দেয়ার সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের জন্য অফিস দেয়ার বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়নি।

আজ (৩০ অক্টোবর) বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে কিংবা পরীক্ষা করে দেখা হচ্ছে। অফিস দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়নি সরকারের পক্ষ থেকে। তবে দেয়া হবে না তাও বলা হয়নি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি।

এর আগে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টার সাথে তার বৈঠকের পর উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস ঢাকায় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত কোন প্রস্তাব পাননি, তবে কথাবার্তা চলছে।

তিনি বলেন, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম ঢাকায় কাজ করছে। আর খুব অল্প কিছু দেশেই তাদের এ ধরনের অফিস আছে। আমরা দেখি আমাদের প্রয়োজন আছে কি না।

Reneta

তৌহিদ হোসেন জানান জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের টিম যে কাজ করছে তার রিপোর্ট পেতে আরও মাসখানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া ৮ তারিখ চিকিৎসা নিতে লন্ডন যাবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তাকে সহায়তা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনতৌহিদ হোসেনপররাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT