চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপস্থাপনা ছেড়ে যে কারণে সেলুন ব্যবসায় পায়েল

সেলুন উদ্বোধনে অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২১, মে ২০২৫
বিনোদন
A A
সেলুনের রিসেপশনে পায়েল হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি, স্টেজ শো, কর্পোরেট কিংবা খেলার মাঠ- একসময়ে দাপিয়ে উপস্থাপনা করতেন ইসরাত পায়েল। এমনকি তিনি ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটেও উপস্থাপনা করেছেন। তবে বেশকিছু দিন যাবত ইসরাত পায়েল উপস্থাপনার কাজ ছেড়েছেন, এখন ব্যবসায় মনোযোগী হয়েছেন।

‘প্রাইম সেলুন’ নামে একটি গ্রুমিং ও স্টাইলিং সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ রোডের প্রাইম সেলুনের নতুন শাখা উদ্বোধন করেন ইসরাত পায়েল। সেখানে অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আগে উপস্থাপনা শিল্পী বলে গণ্য হলেও এখন তা সার্কাসের মতো হয়ে গেছে উল্লেখ করে ইসরাত পায়েল বলেন, মিডিয়াতে আগে আমরা যেভাবে উপস্থাপনার কাজ করতাম এখন সেটা সার্কাস বা যাত্রাপালায় পরিণত করেছে কিছু উপস্থাপক। এরা গেস্ট এনে হেনস্তা করতে পারলে মনে করে কাজ সার্থক! এর সঙ্গে যুক্ত হয়েছে ভিউ ব্যবসা। কিন্তু এসবের উল্টোটা হচ্ছে। এসব এ কারণে ধীরে ধীরে সরে গিয়ে ব্যবসায় যুক্ত হয়েছি। আমার প্রাইম সেলুনের সবগুলো শাখায় দেড় শতাধিক কর্মীর একটি পরিবার রয়েছে। তাদের নিয়ে আমি তৃপ্তির সঙ্গে কাজ করছি।

কেন সেলুন ব্যবসায় জানতে চাইলে ইসরাত পায়েল বলেন, যখন মিডিয়াতে কাজ করতাম নিয়মিত মেকাপ নিতে হতো। সেখান থেকে এর সঙ্গে ভালোবাসা জড়িয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেছি, ব্যবসাও প্রফিটেবল। সবমিলিয়ে ছেলে বা মেয়ের নিত্য-নতুন দিনে সৌখিন থাকতে গেলে সেলুনে আসতে হবে। সবকিছু বিবেচনা করেই এই ব্যবসায় যুক্ত হয়েছি।

”আমার যিনি পার্টনার তিনি ২৫ বছর ধরে এই কাজে অভিজ্ঞ। আমরা স্বল্প মূল্যে আন্তর্জাতিকমানের সেবা দিয়ে থাকি। আমাদের সেবার মূল্য শুরু হয় ৫০ টাকা থেকে। এছাড়া বিভিন্ন ডিসকাউন্ট দেয়া হয়ে থাকে। যা প্রত্যেকে কমবেশি অ্যাফোর্ড করতে পারে।”

পায়েলের সেলুন উদ্বোধনে অতিথি অপু বিশ্বাস

ইসরাত পায়েলের সেলুন উদ্বোধনে গিয়ে অপু বিশ্বাস বলেন, পায়েল যেমন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে আমার মনে হয় তার এই সেলুনটাও আরও বেশি সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে। উত্তরায় চালু হয়েছে তারমানে এখানে হাজারও মানুষ এখান থেকে সেবা নিতে পারবে। শুনেছি ঈদ সামনে রেখে আপ-টু ৭০ পারসেন্ট ডিসকাউন্ট থাকবে। তাই বিশেষ করে নারীরা মনের মতো করে সেবা নিতে পারবে।

Reneta

এই উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রাইম সেলুনের সহ-প্রতিষ্ঠাতা রাফিন চৌধুরী, মেকওভার আর্টিস্ট মাসুদ খান, আনিকা খান, স্টাইল কোরিওগ্রাফার তানজিল জনিসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপু বিশ্বাসইসরাত পায়েলউপস্থাপনাপ্রাইম সেলুনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT