আন্তর্জাতিক

লুকানোর সময় ইসরায়েলি টিভি উপস্থাপিকার বোনকে হত্যা

খুশি নারী হাসছে, সূর্যোদয় বা সূর্যাস্তের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী হাসছে, সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকার কাছে একটি সংগীত উৎসব চলাকালে হামলা চালায় হামাস যোদ্ধারা। এ সময় বন্দুকধারীদের কাছ থেকে লুকানোর সময় ২৭ বছর বয়সী এক ইসরায়েলি নারীকে গুলি করে হত্যা করা হয়। মাপাল আদম নামের ওই নারী ইসরায়েলের পরিচিত টেলিভিশন শো ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ এর উপস্থাপিকা মায়ান অ্যাডামের ছোট বোন।

এনডিটিভি জানিয়েছে, মায়ান অ্যাডাম ইনস্টাগ্রামে তার বোনের মৃত্যুর বিস্তারিত প্রকাশ করেছেন। তিনি বলেন, তার বোন একটি ট্রাকের নীচে লুকিয়ে থেকে আক্রমণকারীদের এড়াতে চেষ্টা করছিলেন। তিনি ওই সময় তার প্রেমিক রয়ে’র সাথেই ছিলেন।  বন্দুকধারীরা এই সময় গুলি চালালে তার বোন নিহত এবং প্রেমিক গুলিবিদ্ধ হন। তবে রয় সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, মাপাল ঘণ্টার পর ঘণ্টা ধরে লুকিয়ে ছিলেন। যতক্ষণ না সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে অনেকটা মৃত্যুদণ্ডের মতো করে।

একটি ছবি শেয়ার করে মায়ান লিখেছেন, এটি মাপলের ফোনে তোলা শেষ ছবি, এটি তার ফোন। ট্রাকের নিচে লুকিয়ে থাকার সময় ছবিটি তোলা হয়েছিল। তিনি লিখেছেন, আমার পরিবার ভেঙ্গে পড়েছে এবং আমাদের খুবই কষ্ট হচ্ছে।

হাজার হাজার তরুণ গাজার কাছাকাছি কিবুতজ রেইমের কাছে এই সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এমন সময় সেখানে হামলা চালায় হামাস বাহিনী।

বিষয়:উপস্থাপিকা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…