চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় বিক্ষোভে উত্তাল ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি পতাকা ও বিক্ষোভকারীদের সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগ সংস্কারে ইসরায়েল সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রায় দশ সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিচার বিভাগের নতুন সংস্কার প্রস্তাব পাস হলে ইসরায়েলের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত হবে বলে মনে করছে বিক্ষোভকারীরা। কয়েক লাখ ইসরায়েলি নাগরিক এতে অংশ নিয়েছে।

ইসরায়েলের হাইফার শহরে দেখা গেছে বিক্ষোভকারীদের ঢল। এছাড়া তেলআবিব শহরে অন্তত দুই লাখ ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন। কেউ কেউ একে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ বলে অভিহিত করছে।

আগামী সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে আলোচনায় বিচার বিভাগ সংস্কারের সিদ্ধান্ত স্থগিত রাখতে ও আলোচনার জন্য সময় নিতে কয়েক সপ্তাহ ধরে জনতার দাবি ক্রমশ জোড়ালো হয়ে ওঠছে।

বিক্ষোভ আহ্বানকারীরা বলছেন, প্রায় পাঁচ লাখ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী শনিবার দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে উল্লেখ করেছে।

এদিকে সমালোচকরা বলছেন, এই সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো।

তবে সরকারপক্ষ বলছে, এই সংস্কারের ফলে আদালত নিজের ক্ষমতার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, এবং এতে নির্বাচন ব্যবস্থা আরও ভালো হবে। বিশাল এ বিক্ষোভে বিরোধী দল থেকে উস্কানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল।

এর আগে, বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ইটালির রোম সফরে যাওয়া আটকানোর চেষ্টা করে তারা।

ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিধান আইনসভায় প্রাথমিক অনুমোদন পেয়েছে। এই সংস্কারের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ১২০ সদস্যের পার্লামেন্টে সুপ্রিমকোর্টের কোনো সিদ্ধান্ত বাতিল করার ক্ষেত্রে ৬১টি সংখ্যাগরিষ্ঠ ভোটই হবে যথেষ্ট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি

পরবর্তী

জাবির মেয়েদের আবাসিক হলে চুরির চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ

পরবর্তী
বাড়ির জানালা ও বারান্দায় পাতা ও গাছের পাত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির মেয়েদের আবাসিক হলে চুরির চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ

নেক্সাসপে ব্যাংকিং এজেন্ট শাখার সামনে দৃশ্য, ব্যাংকিং সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সোয়া ১১ কোটি ছিনতাইয়ের মামলা ডিবিতে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT