চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির মেয়েদের আবাসিক হলে চুরির চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১:৫৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
বাড়ির জানালা ও বারান্দায় পাতা ও গাছের পাত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫ দিনের ব্যবধানে মেয়েদের আবাসিক দুই হলে চুরির চেষ্টা ও পরবর্তীতে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

সোমবার (১২ মার্চ) ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে এবং সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা হলে এই ঘটনা ঘটে।

বেগম খালেদা জিয়া হলের প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, ‘ভোর ৪টা নাগাদ ১১৭ নম্বর রুমের জানালায় দাঁড়িয়ে একজন লোক অনেকক্ষণ যাবৎ গালিগালাজ করেছে। চোর জানালা দিয়ে মাথা আর হাত ঢুকিয়ে দেয়। চিৎকার করা শর্তেও সেখানেই দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। চোর নিজেই বলছে, হল সুপার কী করবে? হল সুপারকে ডাকেন। এতো চিল্লাচিল্লি শুনেও কীভাবে চোর এসব বলে। তাকে একটুও বিচলিত মনে হয়নি।’

ভোর সাড়ে ৪টা নাগাদ শেখ হাসিনা হলেও একই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী ছাত্রীরা। ওই হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া অর্পি বলেন, ‘তখন রাত আনুমানিক সাড়ে ৪টা, ১১৮ নং রুমের সকলেই ঘুমাচ্ছিল। জানালায় কারো নক করার আওয়াজে আমাদের ঘুম ভাঙে। একজন লোক এক নাগাড়ে অনেক বিশ্রী ভাষায় গালি দিয়েই যাচ্ছে। আমরা সবাই চিৎকার করে হল সুপার ও খালাদের ডাকি। পরে লোকটিকে ধরা যায়নি।’

এ বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের  ছাত্রী কামরুন নাহার বলেন, ‘ভোর ৪টায় রুমমেট আপুর চোর চোর চিৎকার শুনে জেগে উঠি। তখন আমার পাশের আপুকে ডাকি। ভয় পেয়ে অনেকক্ষণ বসে ছিলাম। চোর হাত এবং মাথা জানালা দিয়ে ঢুকানোর চেষ্টা করেছে। রুমের জানালার কাছে দাঁড়িয়ে চোর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অনেকক্ষণ। তবে কিছু নিতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘এই ভোরবেলা আমাদের গালিগালাজ করে গেল, হেনস্তা করল, হলের গার্ডরা কি তখন ঘুমিয়ে ছিল? নাকি তারাই এর সঙ্গে জড়িত? এই হলে শিক্ষার্থীদের  নিরাপত্তা কোথায়? এসব ঘটনার পুনরাবৃত্তির ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ তাহমিনা আক্তার বলেন, ‘আমি ঘটনাটি শোনা মাত্রই আমার হলের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি৷ ঘটনাটি শোনা মাত্রই তাৎক্ষণিক হলের গার্ডরা সেখানে যায়৷ গিয়ে কাউকে সেখানে তারা দেখতে পায়নি। তবে এমন ঘটনা যেহেতু ঘটেছে আমরা হলের নিরাপত্তা আরোও জোরদার করবো।

ঘটনাটি অতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা।

এর আগে গত ৭ মার্চ ভোররাতে শেখ হাসিনা হল হলে ঢুকে ১১শ টাকা চুরি ও ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে।

ট্যাগ: শেখ হাসিনা হল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় বিক্ষোভে উত্তাল ইসরায়েল

পরবর্তী

সোয়া ১১ কোটি ছিনতাইয়ের মামলা ডিবিতে

পরবর্তী
নেক্সাসপে ব্যাংকিং এজেন্ট শাখার সামনে দৃশ্য, ব্যাংকিং সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সোয়া ১১ কোটি ছিনতাইয়ের মামলা ডিবিতে

আটককৃত ব্যক্তি পুলিশের সামনে, বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাটির নিচের ধনসম্পদের লোভ দেখানো 'জ্বীনের বাদশা' গ্রেপ্তার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT