চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ইসরায়েলি ‘স্পাইওয়্যার’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
একজন ব্যক্তির হাতে হোয়াটসঅ্যাপ অ্যাপের স্ক্রিনশট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইসরায়েল শক্তিশালী ‘স্পাইওয়্যার’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ফেসবুকের মূল সংস্থা মেটা। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফেসবুকের মূল সংস্থা মেটা সম্প্রতি এমন ভয়ঙ্কর আশঙ্কা ও উদ্বেগের খবর শোনালেও, ইসরায়েলি স্পাইওয়্যার ‘গ্রাফাইট’ নিয়ে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে দাবি করেছে ঘটনায় ওয়াকিবহাল একটি সূত্র।

সম্প্রতি মেটার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, প্রায় ১০০ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্টে অত্যাধুনিক স্পাইওয়্যার গ্রাফাইটের হামলা চালানো হতে পারে। এই স্পাইওয়্যারটি ইসরায়েলের সংস্থা প্যারাগন সলিউশন তৈরি করেছে।

Banglabid

মেটা জানায়, এই হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগই সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই দাবি করেছে যে তারা প্যারাগনের স্পাইওয়্যার হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের সাইবার হামলা চালানো সংস্থাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরারও দাবি জানিয়েছে।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, হোয়াটসঅ্যাপ প্যারাগনের স্পাইওয়্যার গ্রাফাইটের কাজে ব্যাঘাত ঘটিয়েছে। এই স্পাইওয়্যারটি সাংবাদিক এবং নাগরিক সমাজের সদস্যসহ বেশ কয়েকজন ব্যবহারকারীকে টার্গেট করেছিল। আমরা সরাসরি সেইসব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছি, যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা মনে করি।

Reneta

তিনি আরও যোগ করেন, স্পাইওয়্যার নির্মাতা সংস্থাগুলোকে তাদের বেআইনি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এই ঘটনা তার সর্বশেষ উদাহরণ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগ সুরক্ষিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে উল্লেখ করেছিল,হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, তাদের অন্তত ৯০ জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট টার্গেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ প্যারাগনকে একটি চিঠি পাঠিয়ে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে।

হোয়াটসঅ্যাপ দাবি, গত ডিসেম্বরে তারা এই স্পাইওয়্যার হামলা প্রতিহত করেছিল। তবে, কতদিন ধরে ব্যবহারকারীরা এই হামলার শিকার ছিলেন, তা নিশ্চিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রাফাইট স্পাইওয়্যারের কর্মকাণ্ড ও ধরন আগের পেগাসাস স্পাইওয়্যারের সঙ্গে মিল রয়েছে, যা বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেটাস্পাইওয়্যারহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠে প্রতিপক্ষের ১২ খেলোয়াড়, রেগে আগুন ফন পার্সি

পরবর্তী

অবশেষে বিদেশিদের ফেরার টিকিট দিয়েছে রাজশাহী

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আসছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বিদেশিদের ফেরার টিকিট দিয়েছে রাজশাহী

শিক্ষা উপদেষ্টা তিতুমীর কলেজের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT