গাজায় বর্ধিত যুদ্ধবিরতির প্রথম দিনে নিজেদের মধ্যে আরও জিম্মি-বন্দী বিনিময় করেছে ইসরাইল ও হামাস। গাজা থেকে ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এবং ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩০ ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চললেও ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ উদ্ধার হওয়ায় গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৭ হাজার মানুষ।






