আন্তর্জাতিক

‘তোমরা গাজার রাস্তায় গলিতে জ্বলে মরবে’, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি

ইসরায়েলি সেনা গুলি চালাচ্ছে, অস্ত্রধারী একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি সেনা একটি অস্ত্র নিয়ে গুলি চালাচ্ছে, নিরাপত্তা বাহিনী ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ গাজা থেকে দখলদার বাহিনীর আংশিক প্রত্যাহারের পর সেখানে এই বাহিনীকে আবার মোতায়েন করার বিরুদ্ধে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড।

তেল আবিবকে পাঠানো এক বার্তায় আল-কাসাম ব্রিগেড এ সতর্কতা জারি করেছে। সংগঠনটি এক কড়া বার্তায় বলেছে, “তোমরা গাজার রাস্তায় প্রবেশ করতে পার, কিন্তু, আমাদের সাহসী যোদ্ধাদের দৃঢ় সংকল্পের কারণে তোমরা যখনই প্রবেশ করবে তখনই তোমরা এর গলিতে জ্বলে মরবে।”

কাসসাম ব্রিগেড এর আগে দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ইসরায়েল সেনাদের প্রত্যাহারের ঘটনা তেল আবিবের ব্যর্থতার সাক্ষ্য বহন করছে।

গত রোববার ইসরায়েললের তিনটি সেনা ব্রিগেড দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর ত্যাগ করেছে তবে অন্য একটি ব্রিগেড সেখানে মোতায়েন রয়েছে। ইসরায়েল দাবি করছে, যেসব এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করছে সেখানে হামাস যোদ্ধাদের ধ্বংস করা হয়েছে। তবে আল-কাসাম ব্রিগেড ইসরায়েলের এই দাবি খারিজ করে দিয়েছে।

বিষয়:ইসরাইল ও হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…