চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও গাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১৪, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোঁড়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মিশর। দেশটির মধ্যস্থতায় শনিবার রাত ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে মিশরের আল-কাহেরা  টেলিভিশন চ্যানেল। ফিলিস্তিনি কর্মকর্তারাও এ খবর নিশ্চিত করেছেন।

মিশরের আল-কাহেরা নিউজ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী মিশর সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির আলোকে মিশর ঘোষণা করেছে, ফিলিস্তিনি এবং ইসরায়েলি পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছে যা কার্যকর হবে রাত ১০টা থেকে। দুই পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে যার মধ্যে থাকবে বেসামরিক লোকদের উপর হামলা বন্ধ করা, বাড়িঘর ধ্বংস বন্ধ করা এবং নির্দিষ্ট কোন ব্যক্তিকে টার্গেট করে হামলা বন্ধ করা।

Banglabid

ইসলামিক জিহাদ গ্রুপ যুদ্ধবিরতির বিষয়টি  নিশ্চিত করেছে। গ্রুপের মুখপাত্র দাউদ শেহাব বলেছেন, “মিশরীয় ঘোষণা যতক্ষণ পর্যন্ত দখলদার (ইসরায়েল) মেনে চলবে, ততক্ষণ আমরাও তা মেনে চলব।

ইসরাইলের সামরিক বাহিনীও সংবাদ মাধ্যম আল জাজিরাকে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়ন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

সর্বশেষ এ সহিংসতা শুরু হয় মঙ্গলবার, যখন ইসরায়েলি বিমান হামলায় তিনজন সিনিয়র ইসলামিক জিহাদ কমান্ডার নিহত হয়। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইসলামিক জিহাদও ইজরায়েলের অভ্যন্তরে ১০০০টিরও বেশি রকেট নিক্ষেপ করে। বহু ইসরায়েলি এসময় লোহার তৈরি বোমা শেল্টারে আশ্রয় নেয়।

Reneta

মনে করা হচ্ছে, ২০২১ সালের পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এটিই সবথেকে বড় রকেট নিক্ষেপের ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসলামিক জিহাদগাজাযুদ্ধবিরতিরকেট হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT