বাংলাদেশ

ফেসবুকে ছড়িয়েছে ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর

ইসহাক আলী খান পান্নার পোর্ট্রেট, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসহাক আলী খান পান্নার একটি পোর্ট্রেট ছবি, তিনি হালকা বাদামী স্যুট ও টাই পরেছেন, হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মৃত্যুর  খবর ছড়িয়ে পড়েছে।

শনিবার বিকেল থেকেই ফেসবুকে শোক জানিয়ে পান্নার বন্ধু-বান্ধব, রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন।

রাজনৈতিক সূত্র থেকে জানা গেছে: ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সেসময় তার এক রাজনৈতিক সহকর্মী পাশে ছিলেন।

তবে কবে কখন কিভাবে তারা শিলং পৌঁছালেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন।

বিষয়:ইসহাক আলী খান পান্না মৃত্যুর গুজব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…