বাংলাদেশ

দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? প্রশ্ন আইজিপির

আইজিপি দেশের জনগণের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি দেশের জনগণের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন, তিনি পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সম্প্রতি দুষ্কৃতিকারীদের নৃশংস হামলায় নির্মমভাবে নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।’

দুষ্কৃতিকারীদের নির্মমতার লোমহর্ষক বর্ণনা তুলে ধরে আইজিপি বলেন, ‘দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।’

নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, ‘আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হবার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের পাশে পাবেন।’

আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন।

নিহত তিন পুলিশ সদস্য হলেন, পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো.মোক্তাদির ও ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

বিষয়:আইজিপি দুষ্কৃতকারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…