চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরেই সাবা আজাদকে বিয়ে করছেন হৃত্বিক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
বিনোদন
A A

বলিউড তারকা হৃত্বিক রোশান এখন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। সেই খবর এখন সবারই জানা। তবে এবার খবর এলো, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি!

সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, হৃত্বিক ও সাবা দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা সেই টুইট এখন ভাইরাল। যদিও হৃত্বিক কিংবা সাবা কেউই সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে এখনও কিছু বলেননি।

গেল বছর থেকেই বিটাউনে গুঞ্জন চলছিল বলিউড তারকা হৃত্বিক রোশান ও গায়িকা সাবা আজাদের প্রেম নিয়ে। প্রেমের শুরুতে তারা কিছুটা লুকোচুরি করলেও পরবর্তীতে পুরোই খোলামেলা হয়ে যায় এই জুটি।

গেল বছর করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবারের মত একসঙ্গে জনসম্মুখে এসেছিলেন হৃত্বিক ও সাবা। এরপর কখনও রোশান পরিবারের সঙ্গে আবার কখনওবা হৃত্বিকের দুই ছেলেকে নিয়ে জ্বলজ্বল করেছেন সাবা।

বিয়ের পর কোয়ালিটি টাইম কাটাতে চান হৃত্বিক আর সাবা। সূত্রের খবর, হাতের সব কাজ শেষ করে বিয়ে করবেন দুজন। খুব সম্ভবত হৃত্বিকের ‘ফাইটার’ এর কাজ শেষ হলেই বেঁধে ফেলবেন গাঁটছড়া।

হৃত্বিকের বিয়ের খবরে বেশ খুশি টুইটারে থাকা তার অনুরাগীরা। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হবু দম্পতিকে।

Reneta

এর আগে ২০০০ সালে ভালোবেসে সুজান খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক। ২০১৪ সালে আলাদা হয়ে যান তারা। যদিও এখনও খুব ভালো সম্পর্ক দু’জনের মধ্যে। বিপদে-আপদে একে অপরের পাশে থাকেন সবসময়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবিয়েসাবা আজাদসিনেমাহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT