ক্রিকেট

আইরিশদের বিপক্ষে টেস্টে স্টোকস-অ্যান্ডারসন, নেই আর্চার

স্টোকস ও অ্যান্ডারসন ক্রিকেট ম্যাচে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেটার স্টোকস ও অ্যান্ডারসন ম্যাচের মধ্যে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাশেজ শুরুর আগে ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে নামবে ইংল্যান্ড। চোট সমস্যা থাকলেও ইংলিশদের ১৫ সদস্যের স্কোয়াডে আছেন থ্রি লায়ন্সদের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

গতবছরের সেপ্টেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো দলে ফিরেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় ছিটকে গিয়েছিলেন।

ডাক পাননি উইকেটরক্ষক-ব্যাটার বেন ফোকস। কনুইয়ের চোটে পড়ে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন পেসার জফরা আর্চার। অ্যাশেজ তো বটেই, পুরো গ্রীষ্ম মৌসুমেই তার মাঠে নামা হচ্ছে না।

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথিউ পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস এবং মার্ক উড।

বিষয়:অ্যান্ডারসন আয়ারল্যান্ড আর্চার ইংল্যান্ড টেস্ট স্টোকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…