হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যমগুলো তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন বিশ্বনেতারা। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ৫০ দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হবে।







