চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সীমাহীন এই নিষ্ঠুরতায় যারা নিরব, তারাও সমান অপরাধী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

২২ বছরের মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরান সহ সারা বিশ্বে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। ঘটনার প্রতিবাদ করছেন ইরানের নির্মাতা, শিল্পী, রাজনীতিবিদ, খেলোয়াড় সহ পুরো বিশ্বের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে পোস্ট শেয়ার করেছেন ‘আ সেপারেশন’ খ্যাত ইরানি নির্মাতা আসগর ফরহাদিও।

দুইবার অস্কারজয়ী নির্মাতা আসগর ফরহাদি লিখেছেন, ‘মাহসা এখন আমাদের চেয়েও বেশি জীবন্ত। কারণ এই সীমাহীন নিষ্ঠুরতার সামনেও আমরা নীরব। আমরাও এই অপরাধে জড়িত।’

Banglabid

কঠোর পোশাক বিধি সংক্রান্ত আইনের আওতায় গত মঙ্গলবার মাহসা আমিনি নামের ২২ বছর বয়সী ওই তরুণীকে তেহরান থেকে আটক করা হয়েছিল। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরান সফরে গিয়েছিলেন। পরে পুলিশি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিন দিন কোমায় থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়েছে।

ইরানে মহিলাদের হিজাব পরা নিয়ে নানান কঠোর নিয়ম রয়েছে। ইরানের নীতি পুলিশের দল সেই সব বিধি সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা সেই বিষয়ে কঠোরভাবে তদারকি করে। সেই বিধির অধীনেই মাহসা আমিনিকে আটক করা হয়েছিল।

মাহসা আমিনির মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদে ইরানি মহিলারা কেউ বা নিজেদের মাথার চুল কেটে দিচ্ছেন, আবার কেউ বা হিজাব পুড়িয়ে দিচ্ছেন। সেই প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Reneta

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কার জয়ীআসগর ফরহাদিইরাননির্মাতামাহসা আমিনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT