চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব পাচার-জালিয়াতি ঠেকাতে ইরানে ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় ভিসা ও বাংলাদেশের পতাকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব পাচার এবং ভুয়া চাকরির প্রতারণা বেড়ে যাওয়ায় ২২ নভেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ইরান ভ্রমণ সুবিধা বাতিল করেছে তেহরান। নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ বা ট্রানজিট দুই ক্ষেত্রেই ভারতীয়দের আগে থেকেই ভিসা নিতে হবে।

এনডিটিভি জানিয়েছে, ইরানি দূতাবাস এক্সে একটি পোস্টে জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিসা ছাড়া প্রবেশ সুবিধা স্থগিত থাকলেও ভারতীয় পর্যটকরা সহজ প্রক্রিয়ায় ভিসা নিয়ে ইরানে যেতে পারবেন।

১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ইরানের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ করা। ভিসামুক্ত প্রবেশ সুবিধা ব্যবহার করে দালালরা ভুয়া উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিত এবং ইরান থেকে সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপে যাওয়ার পথ দেখাত।

Banglabid

কিন্তু বাস্তবে অনেক ভারতীয় ইরানে পৌঁছানোর পর অপহরণের শিকার হন এবং মুক্তিপণের জন্য আটকে রাখা হয়। কয়েকটি ধারাবাহিক পাচার ও অপহরণের ঘটনা সামনে আসার পর ভারত সরকারের নজরে পড়ে বিষয়টি। এর আগে গত মাসেও ভারতীয় সরকার সতর্ক করেছিল যে ভিসামুক্ত প্রবেশ শুধুমাত্র পর্যটনের জন্য, চাকরি বা অন্য কোনো উদ্দেশ্যে নয়।

ইরান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পর্যটন বাড়ানোর লক্ষ্যে ভারতীয়দের জন্য ভিসামুক্ত ভ্রমণ চালু করেছিল। তবে সেই সুবিধা কাজে লাগিয়ে কিছু দালালচক্র ভারতীয়দের মিথ্যা চাকরির প্রলোভনে ইরানে পাঠিয়ে আটকায় বা পাচারের চেষ্টা করে এমন একাধিক ঘটনা প্রকাশ্যে আসার পর ইরান এই পদক্ষেপ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানভারতভিসামানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT