অন্যান্য খেলা

ইরানকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

ফাইভ এ সাইড হকি

বাংলাদেশ ও ইরানের হকি ম্যাচের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ইরানের হকি ম্যাচের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা হকি স্টিক নিয়ে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমানের সালালায় চলতি ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে ওমানের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে লাল-সবুজের দল হারিয়েছে ইরানকে।

শনিবার সন্ধ্যায় পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের লড়াইয়ে ইরানকে ৭-৬ গোলে হারিয়ে পঞ্চম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। প্রথমার্ধ ৩-৩ গোলের সমতায় শেষ করেছিল দুদল। বিরতির পর ইরানের জালে ৪ বার বল পাঠায় বাংলাদেশ। বিপরীতে হজম করে আরও ৩টি গোল। শেষ হাসিটা অবশ্য হকির টিম টাইগাদেরই ছিল।

মঙ্গলবার থেকে শুরু হওয়া ছেলেদের ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে এলিট পুলে খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল- ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ওমান ও জাপানকে। আসরের প্রথম তিন ম্যাচে ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। ওমান ও জাপানকে হারিয়ে পুলে চতুর্থ হয়ে ক্রসওভার ২.১ এর লড়াইয়ে মুখোমুখি হয় ওমানের। ম্যাচটিতে ৫-৩ গোলে হারে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের মেয়েরা চ্যালেঞ্জার্স পুলে অংশ নিয়ে অষ্টম স্থানে থেকে আসর শেষ করে।

বিষয়:ইরান এশিয়ান হকি ফেডারেশন ওমান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…