চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরুদ্ধার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরান ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যস্ততায় আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান ও সৌদি আরব আগামী দুই মাসের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে এবং দুদেশের মধ্যে দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে। সৌদি আরব ও ইরানের নেতাদের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক আলোচনার পর এ বিষয়ে চুক্তি হয়।

ইরান ও সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

ইরান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে যুক্ত নুর নিউজ সৌদি আরব ও ইরানের নেতাদের মধ্যে আলোচনার ছবি এবং ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে, ইরানী প্রতিনিধি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি, একজন সৌদি কর্মকর্তা এবং একজন চীনা কর্মকর্তার সাথে বৈঠক করছেন।

Banglabid

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, এই সিদ্ধান্ত কার্যকর করার পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দু’দেশের মধ্যে রাষ্ট্রদূত বিনিময়ের প্রস্তুতি নিতে সাক্ষাৎ করবেন।

সৌদি আরব এবং ইরানের যৌথ বিবৃতি প্রকাশের পাশাপাশি সৌদি প্রেস এজেন্সিও চুক্তিটি নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, দুই দেশ একে অপরের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সম্মান করতে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রিয়াদ এবং তেহরান ২০০১ সালে স্বাক্ষরিত একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সক্রিয় করতে সম্মত হয়েছে।

Reneta

ইরান ও সৌদি আরব, দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছে। ২০১৬ সালে সৌদি আরব সেদেশে একজন বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে আক্রমণ চালায়। এ ঘটনার পর সৌদি আরব ইরানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

তবে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সম্প্রতি উভয় পক্ষই নানাভাবে প্রচেষ্টা চালিয়ে আসছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সামসুন্নাহার থাকলে আরও গোল হতো’

পরবর্তী

ঢাকায় বেইজমেন্ট ভিত্তিক ভবন জরিপ শুরু

পরবর্তী
ঢাকায় বেইজমেন্ট ভিত্তিক ভবন জরিপ শুরু, নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বেইজমেন্ট ভিত্তিক ভবন জরিপ শুরু

খালেদা জিয়ার নিঃসন্তান মুক্তি ও দাবি বিবানপত্রের স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া কোথায় চিকিৎসা নেবেন সেটা ব্যক্তিগত বিষয়: বিএনপি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT