চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল মিনি নিলাম: কোন দল কত খরচ করতে পারবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল mini auction display with team flags and logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আসছে ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কেনা-বেচার আগে ছেড়ে দেয়া ও ধরে রাখা খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখে নেয়া যাক কোন দল কত অর্থ খরচ করতে পারবে নিলামে।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দল মিলে ধরে রেখেছে ১৭৩ ক্রিকেটার। যাতে বিদেশি ৪৯ জন। ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজন ইতিমধ্যে দলবদলও সেরেছেন।

মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন দল পাবেন। সেখানে ভারতের বাইরের হতে পারবেন সর্বোচ্চ ৩১ জন। ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সবমিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি।

আইপিএলে একেকটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি ব্যয় করতে পারে খেলোয়াড় কেনায়। স্কোয়াড বানাতে হয় সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জনকে নিয়ে। যার মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ ৮ জন।

মিনি নিলামের আগে এক নজরে কোন দল কত খরচ করতে পারবে
কলকাতা নাইট রাইডার্স- ৬৪.৩ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস- ৪৩.৪ কোটি রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ- ২৫.৫ কোটি রুপি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ২২.৯৫ কোটি রুপি।
দিল্লি ক্যাপিটালস- ২১.৮ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৬.৪ কোটি রুপি।
রাজস্থান রয়্যালস- ১৬.০৫ কোটি রুপি।
গুজরাট টাইটান্স- ১২.৯ কোটি রুপি।
পাঞ্জাব কিংস- ১১.৫ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স- ২.৭৫ কোটি রুপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআরব আমিরাতকলকাতাচেন্নাইমিনি নিলামমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT