চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ২৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি ক্রিকেটার উল্লাসে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শেষ হয়েছে আইপিএল চলতি আসরের লিগপর্ব। প্লে-অফে উত্তীর্ণ হওয়া দলগুলো আগে নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিল প্রতিপক্ষ নির্ধারণ। জিতেশ শর্মার তাণ্ডব চালানো ইনিংসে লক্ষ্ণৌকে হারিয়ে সেরা দুইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে বেঙ্গালুরু।

ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাটে নেমে রিশভ পান্টের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২২৭ রান করে লক্ষ্ণৌ। ১১টি চার ও ৮টি ছক্কায় পান্ট ৬১ বলে ১১৮ রানের অপরাজিত থাকেন। এছাড়া ৩৭ বলে ৬৭ রান করেন মিচেল মার্শ। জবাবে নেমে চাপের মুখে দলকে জয় এনে দেন জিতেশ শর্মা। ৮টি চার ও ৬টি ছক্কায় ৩৩ বলে ৮৫ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেয়া মায়াঙ্ক আগারওয়াল করেন ২৩ বলে ৪১ রান। এছাড়া বিরাট কোহলি ৩০ বলে ৫৪ রান করেন।

লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্সকে টপকে দুইয়ে উঠেছে বেঙ্গালুরু। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে পাঞ্জাব কিংস। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফার খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

Banglabid

শুক্রবার এলিমিনেটরে ১৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা গুজরাটের মুখোমুখি হবে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফে খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের। এলিমিনেটরে জয়ী দল রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৫গুজরাটপাঞ্জাববেঙ্গালুরুমুম্বাইলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT