চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠছে আইপিএলের, জানার আছে যা কিছু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের ১৮তম আসর গড়াচ্ছে শনিবার। কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসরে নতুন কিছু নিয়ম সংযোজন করেছে বিসিসিআই। সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে লালা ব্যবহারের অনুমোদনও। দ্বিতীয় ইনিংসের মাঝে নতুন বল ব্যবহারের নিয়মও থাকছে এবার।

দুমাসেরও বেশি সময় ধরে গড়াতে চলা আসরে অংশ নেবে ১০ দল। গ্রুপপর্ব, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে খেলা হবে মোট ৭৪টি ম্যাচ। ভেন্যু থাকছে ১৩টি। ২২ মার্চ শুরু হতে চলা আইপিএলের পর্দা নামবে ২৫মে। দেখে নেয়া যাক আসরের নতুন সবকিছু।

লালা ব্যবহারে অনুমতি
করোনা মহামারির পর থেকে বল চকচকে করতে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। ২০২২ সালে আইসিসি এটি স্থায়ীভাবে নিষিদ্ধ করে। তবে আইপিএল নিজস্ব নিয়ম অনুসরণ করে দলগুলোর সম্মতিতে ফিরিয়ে আনছে লালার ব্যবহার।

Banglabid

দ্বিতীয় ইনিংসে নতুন বল
রাতের ম্যাচগুলোতে শিশিরের কারণে খুব একটা সুবিধা করতে পারেন না বোলাররা। নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দল চাইলে ১১তম ওভারের পর নতুন বল ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে অবশ্য ১১তম ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তাহলেই কেবল বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে। সেই বল চকচকে পলিশ করা একেবারে নতুন বল হবে না।

‘নো’ বল ও ওয়াইডে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি
বাউন্সের কারণে হওয়া ‘নো’ বল ও অফস্টাম্পের বাইরের ওয়াইডে ডিআরএসের নিয়ম ছিল গতআসর থেকেই। এবার যুক্ত হল হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার।

স্লো-ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞা বিলুপ্তি
তিন ম্যাচ স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের এক ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম এবার থাকছে না আইপিএলে। স্লো ওভার রেটের কারণে কোনো অধিনায়ক আর নিষেধাজ্ঞা পাবেন না। শাস্তি হিসেবে জুটবে ডিমেরিট পয়েন্ট।

Reneta

নতুন এসব নিয়মগুলোর পাশাপাশি পাঁচটি দল খেলবে নতুন নেতৃত্বে। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসকে ঋতুরাজ গায়কোয়াড, রাজস্থান রয়্যালসকে সাঞ্জু স্যামসন, সানরাইজার্স হায়দরাবাদকে প্যাট কামিন্স, মুম্বাই ইন্ডিয়ান্সকে হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটান্সকে শুভমন গিল নেতৃত্ব দিয়েছিলেন। এই পাঁচ দল এবার অধিনায়ক বদল করেনি, পুরনোদের কাঁধেই থাকছে ভার। বাকি পাঁচটি দলে পরিবর্তন এসেছে।

গত মৌসুমে কলকাতার শিরোপাজয়ী অধিনায়ক ছিলেন শ্রেয়াস আয়ার। এবার তাকে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বর্তমান চ্যাম্পিয়ন দলটির নেতৃত্ব এবার আজিঙ্কা রাহানের কাঁধে। কলকাতা ছেড়ে পাঞ্জাব কিংসে নতুন ঠিকানা খুঁজে নেয়া শ্রেয়াস নেতৃত্ব দেবেন দলটির।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গত মৌসুমে নেতৃত্ব দিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন এবার রজত পতিদার। গতআসরে দিল্লির নেতৃত্ব দেয়া রিশভ পান্টকে এবার রেকর্ড ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির নেতৃত্বভারও তার কাঁধে। দিল্লির নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল।

আগের ১৭ আসরে সর্বোচ্চ ৫বার করে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। গতআসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ঘরে শিরোপা তুলেছে মোটে তিনবার। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স জিতেছে একবার করে শিরোপা। ২০১২ আসরের পর আর অংশগ্রহণ না করা ডেকান চার্জার্স আইপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৫ইডেন গার্ডেন্সকলকাতাবিসিসিআইবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT