চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ের জয়ের ম্যাচে মোস্তাফিজের দুই শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আসর শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচেও বজায় রেখেছে সেই ধারাবাহিকতা। গুজরাট টাইটান্সকে হারিয়েছে ৬৩ রানে।

প্রথম ম্যাচের মত গুজরাটের বিপক্ষেও দারুণ করেছেন মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে ৩০ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। ফিরিয়েছেন রশিদ খান ও রাহুল তেওয়াতিয়াকে। এখন পর্যন্ত আসরে ৬টি উইকেট নিয়ে শীর্ষে আছেন টাইগার পেসার। এর আগে বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন কাটার মাস্টার।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছে গুজরাট অধিনায়ক শুভমন গিল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে চেন্নাই। জবাবে ৮ উইকেটে ১৪৩ রানে থামে গুজরাট। আসরে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর দ্বিতীয়টিতে হার দেখল গতবারের রানার্স আপ দলটি।

আগে ব্যাটে নেমে চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেন রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়াড। উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। ৫.২ ওভারে রবীন্দ্র স্টাম্পিং হলে জুটি ভাঙে। ছয়টি চার ও তিন ছক্কায় ২০ বলে ৪৬ রান করেন কিউই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে ঝড় তোলেন ঋতুরাজ। ৪২ রানের জুটি ভাঙে ১১তম ওভারের প্রথম বলে। রাহানে ফিরে যান ১২ বলে ১২ রানে।

১২৭ রানে ঋতুরাজ ফিরে যান। পাঁচটি চার ও এক ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করেন চেন্নাই অধিনায়ক। শেষের দিকে ঝড়ো ফিফটি তুলে নেন শিভাম ডুবে। দুটি চার ও পাঁচ ছক্কায় ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। ২০ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ড্যারিল মিচেল।

গুজরাটের হয়ে রশিদ খান দুটি উইকেট নেন। সাই কিশোর, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা একটি করে উইকেট নেন।

Reneta

জবাবে নেমে চেন্নাই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি গুজরাট ব্যাটাররা। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। ৩১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাই সুদর্শন। এছাড়া ঋদ্ধিমান সাহ ১৭ বলে ২১ রান এবং ডেভিড মিলার ১৬ বলে ২১ রান করেন।

চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমান, দীপক চাহার ও তুষার দেশপান্ডে দুটি করে উইকেট নেন। এছাড়া ড্যারিল মিচেল ও মাথিশা পাথিরানা একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪গুজরাটচেন্নাইধোনিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT