চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্দিকের ছবি ভেসে উঠতেই জুতা ছুঁড়ল দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মাঠে বসে আছেন, আহত হয়ে পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হওয়ার পর গত কয়েকমাস ধরে সমালোচনার শিকার হচ্ছেন হার্দিক পান্ডিয়া। চলতি আইপিএলে অধিনায়ক হিসেবে নেয়া কিছু সিদ্ধান্তের জন্য সমর্থক এবং বিশেষজ্ঞদের থেকে পেয়েছেন তীব্র সমালোচনা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে দর্শকদের দুয়োর মুখে পড়েন হার্দিক। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই লড়াই হেরেছে ৬ রানে।

বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে রানবন্যার ম্যাচে ৩১ রানে হেরেছে মুম্বাই। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর মঞ্চে হার্দিকের সাক্ষাৎকারের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, জায়ান্ট স্ক্রিন পর্দায় হার্দিকের ছবি ভেসে উঠতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে দর্শক। স্ক্রিন লক্ষ্য করে জুতা, বোতল, বালতিসহ নানা বস্তু ছুঁড়তে থাকে তারা।

Banglabid

আগে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ ৩ উইকেটে আইপিএল ইতিহাসের দলীয় সর্বাধিক ২৭৭ রানের সংগ্রহ গড়ে। হাল না ছাড়া মুম্বাই ৫ উইকেটে ২৪৬ রানে থামে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে হয়েছে ৫২৩ রান! আইপিএলে তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেই এটি এক ম্যাচে সর্বাধিক রানের নতুন রেকর্ড।

বল হাতে হার্দিক পান্ডিয়া এক উইকেট পেলেও দিয়েছেন ৪৬ রান। রানতাড়ায় দারুণ করতে থাকা মুম্বাইয়ের ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ২০ বলে ২৪ রান করেছেন। তবে ফলাফল নিজেদের দিকে আনতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪মুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT