চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুর ঝড়ে বিধ্বস্ত গুজরাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মার্কাস স্টয়নিসের ফিফটিতে গুজরাট টাইন্টান্সের বিপক্ষে মাঝারি আকারের সংগ্রহ গড়েছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এরপর বল হাতে শুভমন গিলদের ধসিয়ে দিয়েছেন যশ ঠাকুর। তার ফাইফারে ৩৩ রানে জয় পেয়েছে লোকেশ রাহুলের দল।

ভারত রত্ন শ্রী আতাল বিহারি বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিক লক্ষ্ণৌ। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ১৮.৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় গুজরাট।

ঘরের মাঠে লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ রান করেছেন মার্কাস স্টয়নিস। চারটি চার ও দুই ছক্কায় ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুল ৩১ বলে ৩৩ রান এবং নিকোলাস পুরান তিন ছক্কায় ২২ বলে ৩২ রান করেন। এছাড়া আয়ুশ বাদুনি ১১ বলে ২০ রান করেন।

গুজরাটের হয়ে উমেষ যাদব ও দার্শান নাইকান্দে দুটি করে এবং রশিদ খান এক উইকেট নেন।

রানতাড়ায় নেমে যশ ঠাকুর ও কুর্নাল পান্ডিয়ার তোপে বিধ্বস্ত হয় গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাই সুদর্শন। ২৩ বলের ইনিংসটিতে ছিল চারটি চারের মার। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন রাহুল তেওয়াতিয়া। এছাড়া ২১ বলে ১৯ রান করেন অধিনায়ক গিল।

যশ ঠাকুর ৩.৫ ওভার বল করে ৩০ রানে পাঁচ উইকেট নেন। কুর্নাল পান্ডিয়া ৪ ওভারে ১১ রান খরচায় উইকেট নেন তিনটি। এছাড়া নাভিন-উল-হক ও রবি বিষ্ণুই একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪গুজরাটযশ ঠাকুরলক্ষ্ণৌলিড স্পোর্টসস্টয়নিস
শেয়ারTweetPin

সর্বশেষ

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT