চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বিকল্প বিদেশী খেলোয়াড় খুঁজছে কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে খেলবেন না সাকিব আল হাসান। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সময় দিতে এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সিদ্ধান্তটি নিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। এমন বাস্তবতায় সাকিবের বিকল্প নতুন বিদেশি খেলোয়াড় দলে টানতে আইপিএল কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের একমাত্র টেস্টে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন লিটন দাস। দুজনেরই আইপিএলের চলতি মৌসুমে কেকেআরের হয়ে খেলার কথা। তারা কেকেআরের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারেননি জাতীয় দলের ব্যস্ততায়।

শুরুতে আইপিএলে থাকতে না পারার সঙ্গে আসরের শেষদিকেও সাকিব-লিটনের কেকেআর ডেরায় না থাকার শঙ্কা আছে। সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে যাবে বাংলাদেশ। ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে টিম টাইগার্স। এমন বাস্তবতায় কেকেআরের পুরো মৌসুম থেকেই নিজেকে সরিয়ে নিলেন সাকিব, ক্রিকইনফো দিচ্ছে এমন খবরই।

২০২৩ সালে নাইট রাইডার্সের হয়ে প্রথমবার আইপিএলে খেলতে যাওয়ার কথা ডানহাতি ব্যাটার লিটনের। তিনি অবশ্য এখনও দলটির অন্তর্ভুক্ত আছেন। জাতীয় দলের ব্যস্ত সময়ের কারণে লিটন আইপিএল থেকে বেরিয়ে যাবেন কিনা সেবিষয়ে কিছু জানায়নি ক্রিকেটের সংবাদদাতা জনপ্রিয় সাইটটি।

ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, আইপিএলের খেলোয়াড় নিলামের আগেরদিন বিদেশী খেলোয়াড়দের প্রাপ্যতা বোর্ডগুলোর কাছে জানতে চেয়েছিল কর্তৃপক্ষ। সেসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল ‘সীমিত প্রাপ্যতা’র কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশের খেলোয়াড়দের ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছিল বিসিবি।

তবে গতমাসে সাকিব নাইট রাইডার্সের মিডিয়াকে জানিয়েছিলেন, ৩১ শে মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টির পর ভারত যেতে পারবেন। অন্যদিকে লিটন ৮ এপ্রিল পর্যন্ত চলা একমাত্র টেস্ট ম্যাচের পরে কেকেআরের স্কোয়াডে যোগ দেবেন। পরে আইরিশদের বিপক্ষে টেস্ট স্কোয়াডটি সাকিবকে রেখেই ঘোষণা করে বিসিবি।

Reneta

কেকেআরের গুরুত্বপূর্ণ ব্যাটার শ্রেয়াস আয়ার পিঠের চোটে মৌসুমের শুরু থেকেই নেই। দলটিতে সাকিব ছাড়া আরও ছয় বিদেশী খেলোয়াড় আছে। যে কারণে নতুন বিদেশী খেলোয়াড়ের সন্ধানে রয়েছে দুবারের শিরোপাজয়ীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩কেকেআরলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT