চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশে বিধ্বস্ত লক্ষ্ণৌ, কোয়ালিফায়ারে রোহিতের মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ২৫, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে আসরজুড়ে দুর্দান্ত ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গ্রুপপর্বে টেবিলের তিনে থেকে নিশ্চিত করেছিল এলিমিনেটরের লড়াই। বাঁচা-মরার ম্যাচটিতে রোহিতের মুম্বাইয়ের বিপক্ষে বিধ্বস্ত লক্ষ্ণৌ। সুপার জায়ান্টসদের একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষ পেসার আকাশ মাধওয়াল। তার ৫ উইকেট শিকারের রাতে ৮১ রানের জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান। জবাবে ব্যাটে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে থামে লক্ষ্ণৌর ইনিংস। শুক্রবার আহমেদাবাদে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। জয় পেলে ফাইনালে খেলার সুযোগ মিলবে রোহিতদের। সবার আগে শিরোপার মঞ্চে গেছে ধোনির চেন্নাই।

মুম্বাইয়ের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতে বিপদে পড়ে লক্ষ্ণৌ। ১২ রানে হারায় প্রথম উইকেট। ক্রিস জর্ডানের শিকার হন ৬ বলে ৩ রান করা প্রেরক মানকাদ। এরপর লক্ষ্ণৌ ব্যাটিং লাইনআপে ধ্বংসলীলা চালান আকাশ মাধওয়াল। ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তাতেই বিধ্বস্ত হয় লক্ষ্ণৌ।

শেষ অবধি ১৬.৩ ওভারে ১০১ রানে সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌ ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র তিন জন, মার্কাস স্টয়নিস (২৭ বলে ৪০), কাইল মেয়ার্স (১৩ বলে ১৮) ও দ্বীপক হুদা (১৩ বলে ১৫)।

আকাশের ৫ উইকেটের পাশাপাশি মুম্বাইয়ের হয়ে পিয়ূষ চাওলা ও ক্রিস জর্ডান নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটে নেমে শুরুটা ঝড়ো হয় মুম্বাইয়ের। যদিও ৩০ ও ৩৮ রানে হারায় দুই উইকেট। ৩.২ ওভারে নাভিনের শিকার হন রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করেন মুম্বাই অধিনায়ক। পরের ওভারেই ফেরেন ঈশান কিষাণ, ১২ বলে ১৫ রান করে।

Reneta

তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদব ও ক্যামেরুন গ্রিন সংগ্রহ করেন ৬৬ রান। ১০.৪ ওভারে দলীয় ১০৪ রানে ২০ বলে ৩৩ রান করা সূর্যকুমারকে ফেরান নাভিন। একই ওভারে নাভিন ফেরান ২৩ বলে ৪১ রান করা ক্যামেরুন গ্রিনকে।

১৬.৩ ওভারে ১৪৮ রানে ফেরেন টিম ডেভিড। ১৩ বলে ১৩ রান করে। ১৭.৩ ওভারে নিজের চতুর্থ শিকার ধরেন নাভিন। ২২ বলে ২৬ রান করা তিলক ভার্মাকে ফেরান দলীয় ১৫৯ রানে। পরের ওভারে ফেরেন ক্রিস জর্ডান ৭ বলে ৪ রান করে।

এরপর ঋত্বিককে নিয়ে নির্ধারিত ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ ১৮২ রানে পৌঁছান নেহাল ওয়াধেরা। শেষ বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৩ রান করেন নেহাল।

লক্ষ্ণৌর হয়ে ৪টি উইকেট নেন নাভিন। যশ ঠাকুর নেন ৩টি। একটি উইকেট নেন মহসিন খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আকাশগ্রিননাভিনমুম্বাইযশরাহুললক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT