চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার ফিনিক্স পাখির মতো জেগে ওঠা জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রিক পুরাণ মতে, ফিনিক্স পাখি ধ্বংসের ছাই থেকে জেগে ওঠা এক পাখি। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিপর্যয়ের পর শার্দূল ঠাকুর ও রিংকু সিং যেভাবে দলকে টেনে তুললেন, তাকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করাই যায়। ষষ্ঠ উইকেটে মাত্র ৪৫ বলেই এ দুই ব্যাটার ১০৩ রানের জুটি গড়ে ম্যাচের চিত্রই পাল্টে দেন। এরপর বোলারদের দাপটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ৮১ রানের বিশাল জয় নিয়ে কলকাতা জয়ের উৎসবে মেতে ওঠে।

বৃহস্পতিবার রাতে ইডেন গার্ডেনে হওয়া আইপিএলের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা কেকেআর ৭ উইকেটে ২০৪ রানের বড় স্কোর পায়। জবাবে বেঙ্গালোর ১৭.৪ ওভারে ১২৩ রানে অলআউট হয়।

ঘরের মাঠে আগে ব্যাটিংয়ে নেনে ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে কলকাতা চাপেই পড়েছিল। ওপেনার ভেঙ্কাটেশ আয়ার ৩ রান করে ডেভিড উইলির বলে হন বোল্ড। এরপর মানদ্বীপ সিংকেও বোল্ড করে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন ইংলিশ বোলার। অধিনায়ক নিতিশ রানার ব্যাট থেকে আসে কেবল এক রান। মিচেল ব্রেসওয়েলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

একপ্রান্ত আগলে রাখা আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজ পান ফিফটি। রিংকুর সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ৪২ রানের জুটি। কর্ণ শর্মার বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আসার আগে গুরবাজ ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৫৭ রান।

গুরবাজের বিদায়ের ঠিক পরের বলেই বিরাট কোহলির তালুবন্দি হন রানের খাতা না খোলা আন্দ্রে রাসেল। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কর্ণ। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কেকেআর বিপদে পড়ে।

এরপরই শার্দূল ঠাকুর ও রিংকু সিংয়ের ব্যাট যেন হয়ে ওঠে ধারালো তলোয়ার। রিংকু ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে হার্শাল প্যাটেলের বলে দীনেশ কার্তিকের গ্লাভসবন্দি হলে খেলার মোড় ঘোরানো ১০৩ রানের জুটি ভাঙে। খানিক পর মোহাম্মদ সিরাজের বলে সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শার্দূল। উমেশ যাদব ২ বলে এক ছক্কায় ৬ রানের অপরাজিত থাকেন।

Reneta

বেঙ্গালোরের পক্ষে উইলি ও কর্ণ দুটি উইকেট পান। একটি করে উইকেট নেন সিরাজ, ব্রেসওয়েল, হার্শাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাল্টা জবাবটা বেঙ্গালোর শুরুতে ভালোই দিয়েছিল। ওপেনিং জুটিতে দ্রুত উঠে যায় ৪৪ রান। কোহলি ১৮ বলে ৩ চারে ২১ রান করে সুনীল নারিনের বলে হন বোল্ড। খানিক পর ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করা ফাফ ডু প্লেসিসও বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন। এরপর শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। চোখের পলকে বিনা উইকেটে ৪৪ থেকে স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৬১ রান।

তিনে নামা ব্রেসওয়েল ১৯ ও নয় নম্বরে ব্যাট করতে আসা উইলি ২০ রানে অপরাজিত থাকেন। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা আকাশদ্বীপ ৮ বলে ২ চার ও এক ছক্কায় ১৭ রানের ইনিংস খেলায় বেঙ্গালোর একশ রানের গণ্ডি পার হয়।

কলকাতার পক্ষে বরুণ চক্রবর্তী মাত্র ১৫ রান দিয়েই পান ৪ উইকেট। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা সুয়াশ শর্মা ৩ উইকেট পকেটে পুরেন। নারিন দুটি ও শার্দূল নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কলকাতাকেকেআরবেঙ্গালোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জুন ১৩, ২০২৬

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গ্যাসের চাপ কম থাকবে

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT