চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারের শতক বৃথাই গেল, কলকাতাকে হারাল মুম্বাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল ক্যারিয়ারে প্রথম শতক পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স ব্যাটার ভেঙ্কেটশ আয়ার। তবে বৃথাই গেল তার শত রানের ইনিংসটি। স্মরণীয় দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে কলকাতা।

ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাটে নামে নাইট বাহিনী। ভেঙ্কেটশের শতরানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে নিতিশ রানার দল। জবাবে ব্যাটে নেমে ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স।

নিজেদের পঞ্চম ম্যাচেও ব্য়র্থ কলকাতার ওপেনিং জুটি। দলীয় ১১ রানে শূন্য হাতে ফেরেন নারায়ণ। অনুজ্জ্বল ছিলেন আরেক ওপেনার গুরবাজও। ১২ বলে ৮ রান করে ফেরেন তিনি। রাইডার্সদের এক প্রান্ত আগলে রাখেন আয়ার। তবে অন্য প্রান্তে ছিল উইকেট হারানোর ধারাবাহিকতা। দলীয় ১৫৯ রানে আউট হন আয়ার। ৫১ বলে ১০৪ রান করেন তিনি। এরপর নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে কলকাতা।

আয়ার ছাড়া রাইডার্সের কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ঋত্বিক শোকেন।

জবাবে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা পায় মুম্বাই। ৪.৫ ওভারে দলীয় ৬৫ রানে ফেরেন বদলি হিসেবে খেলতে নামা রোহিত শর্মা। ১৩ বলে ২০ করেন তিনি। ২৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ইশান কিশান। ১৪৭ রানে তৃতীয় উইকেট হারায় মুম্বাই। ২৫ বলে ৩০ রান করে আউটি হন তিলক বার্মা।

১৬.৩ ওভারে ১৭৬ রানে ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৫ বলে ৪৩ রান করেন তিনি। জয় থেকে ২ রান পিছিয়ে থাকতে ফেরেন আরেক ব্যাটার নেহাল। এরপর ক্যামেরুন গ্রিনকে সঙ্গে নিয়ে ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন টিম ডেভিড।

Reneta

কলকাতার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সুয়াশ শর্মা। একটি করে উইকেট নেন ফার্গুসন, ভরুণ চক্রবতী ও শারদুল ঠাকুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আয়ারকলকাতামুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT