চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার কাছে হেরে শীর্ষে উঠতে ব্যর্থ চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলে সবার উপরে ওঠার সুযোগটা নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ চিদাম্বরাম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল।

রোববার হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে বেয়া নেয়া চেন্নাই ৬ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি। জবাবে কলকাতা ৯ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এ জয়ের ফলে কাগজে-কলমের হিসাবে টুর্নামেন্ট থেকে প্লে অফের যাওয়ার সম্ভাবনা কলকাতার এখনো শেষ হয়ে যায়নি।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাই টেবিলের দুই নম্বরেই রইল। এক ম্যাচ কম খেলা গুজরাট টাইটান্স ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। তিনে থাকা মুম্বাইয়ের ১৩ ম্যাচে পয়েন্ট ১৪। চারে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১৩। কলকাতা ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।

দলীয় ৩১ রানে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় চেন্নাই। ঋতুরাজ ১৩ বলে ২ চারে করেন ১৭ রান। দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। ১৬ রান করা রাহানের ক্যাচ নেন জেসন রয়।

এরপর দ্রুতই কনওয়ে, আম্বাতি রাইডু ও মঈন আলী সাজঘরে ফিরলে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চেন্নাই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শিভম দুবে এবং রবীন্দ্র জাদেজা ষষ্ঠ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। দুবে ৩৪ বলে এক চার ও ৩ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। এক ছক্কায় জাদেজা ২০ রান করে আউট হওয়ার আগে খেলেন ২৪ বল। ইনিংসের শেষদিকে ক্রিজে নামা ধোনি অপরাজিত থেকে ৩ বলে করেন ২ রান।

কলকাতার হয়ে সুনীল নারাইন ১৫ ও বরুণ চক্রবর্তী ৩৫ রান খরচায় পান ২ উইকেট।

Reneta

ছোট লক্ষ্য তাড়া করতে নামা কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। ৩৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট। রাহমানউল্লাহ গুরবাজ, জেসন রয় ও ভেঙ্কেটেশ আয়ারের উইকেট শিকার করেন দীপক চাহার।

চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে ৯৯ রানের জুটি গড়েন অধিনায়ক নিতিশ রানা ও রিংকু সিং। দুই ব্যাটারই তুলে নেন ফিফটি। ৪৩ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৪ রান করা রিংকু রান আউট হলে ভাঙে জুটি। আন্দ্রে রাসেলকে নিয়ে অবশ্য সহজেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৪৪ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৭ রান করা নিতিশ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কলকাতাচেন্নাইপ্রভসিমরানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT