চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামির ৪ উইকেটের পর হার্দিকের ফিফটি, তবুও হারল গুজরাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গুজরাট টাইটান্সের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি দিল্লি ক্যাপিটালস। মোহাম্মদ শামির দাপুটে বোলিংয়ে দিল্লির সংগ্রহটা ছিল অল্প। সেই ছোট সংগ্রহ নিয়েই গুজরাটকে প্রতিরোধ করেছে দিল্লি। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ফিফটিও এড়াতে পারেনি গুজরাটের হার। হেরেছে ৫ রানে।

আহমেদাবাদে টস জিতে আগে ব্যাটে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করতে পারে গুজরাট। দিল্লির কাছে হেরেও ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষেই গুজরাট। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয়ে দশে দিল্লি।

আগে ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ের শিকার হয় দিল্লি। মাত্র ২৩ রানে ফেরেন ৫ ব্যাটার। ষষ্ঠ উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন অক্ষর প্যাটেল ও আমান হাকিম খান। ৭৩ রানে ফেরেন অক্ষর প্যাটেল। ৩০ বলে ২৭ রান করেন এ অলরাউন্ডার।

১২৬ রানে সপ্তম উইকেট হারায় দিল্লি। আমান ফেরেন ৪৪ বলে ৫১ রান করে। পরে সংগ্রহ ১৩০ রানে নিয়ে ফেরেন রিপল প্যাটেল। ১৩ বলে ২৩ রান করেন।

গুজরাটের হয়ে চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। মোহিত নেন দুটি, রশিদ খান নেন ১ উইকেট।

জবাবে ব্যাটে নেমে গুজরাটও শুরুতে বিপর্যয়ে পড়ে। ৩২ রানে ফেরেন চার ব্যাটার। পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন অভিনব মনোহর ও হার্দিক পান্ডিয়া। ৯৪ রানে ফেরেন মনোহর। ৩৩ বলে ২৬ রান করে। ১২২ রানে ফেরেন রাহুল তেওয়াতিয়া। ৭ বলে ২০ রান করে। ৫৩ বলে ৫৯ করে অপরাজিত থাকলেও দলকে জয়ের নোঙরে পৌঁছাতে ব্যর্থ হন হার্দিক। ৬ উইকেটে ১২৫ রানে থামে গুজরাটের ইনিংস।

Reneta

দিল্লির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও ইশান্ত শর্মা। এনরিক নর্টজে ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩গুজরাটদিল্লিলিড স্পোর্টসশামিহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT