ক্রিকেট

লিটনকে বাইরে রেখে বোলিংয়ে কলকাতা

কলকাতা দলের ক্রিকেটার লিটনকে বাইরে রেখে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা দলের ক্রিকেটার লিটনকে বাইরে রেখে ব্যাটিং করছেন, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লিটন কুমার দাসের আইপিএল অভিষেকের সম্ভাবনা থাকলেও তা আর হচ্ছে না। বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারকে বাইরে রেখেই দল সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমনকি রাখা হয়নি বদলি খেলোয়াড়ের তালিকাতেও। 

নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আসরে তিন ম্যাচে দুই জয়ে টেবিলের চারে অবস্থান নিতিশ রানাদের। অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে টেবিলের নয়ে হায়দরাবাদ।

কলকাতার একাদশে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন- গুরবাজ, রাসেল, নারিন ও ফার্গুসন। দলটিতে আরও চারজন বিদেশি আছেন। টিম সাউদি, ডেভিড উইজি, জেসন রয় ও লিটন দাস। রয় ও লিটন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন রয়।

বিষয়:আইপিএল-২০২৩ ইডেন গার্ডেন কলকাতা কেকেআর লিটন হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…